ফের লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক’
গত কয়েকদিনের তুলনায় সোমবারও (০২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেনের শীর্ষে আছে ফের সিটি ব্যাংকের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৪৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ওরিয়ন ইনফিউশনের ৪৪.২১ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ৩৩.১২ কোটি টাকার, খান ব্রাদার্সের ৩০.৩৪ কোটি টাকার, ব্যাংক এশিয়ার ১৭.৪২ কোটি টাকা, রবি অজিয়াটার ১৫.২০ কোটি টাকা, সামিট অ্যালায়েন্সের ১৪.৭১ কোটি টাকা, বেক্সিমকো ফার্মার ১৪.৫০ কোটি টাকার, গ্রামীণফোনের ১১.৬৫ কোটি টাকার ও ইনটেকের ১১.৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
