বিএসআরএমের দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
বিএসআরএমের দুই কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেসপন্ডেন্ট৯ অক্টোবর ২০২৫,
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএমের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম) এবং বিএসআরএম স্টিল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৮ অক্টোবর বিকাল ৫টায় বিএসআরএম লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আর একই দিনে বিকাল ৪টায় বিএসআরএম স্টিলের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় পর্ষদ লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।
