বুধবার, নভেম্বর ৪, ২০২৬
ব্যাংক

ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু করতে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে একটি করপোরেট এজেন্ট চুক্তি করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।

ডাচ্-বাংলা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় গ্রাহকরা মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যবীমা সেবা নিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্সের এমডি ও সিইও এসএম শাহ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বীমা সেবার কার্যকারিতা নিশ্চিত করতে পলিসি বিক্রির পাশাপাশি সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে দাবি নিষ্পত্তি জরুরি। এ লক্ষ্যে গ্রাহকবান্ধব দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের আর্থিক সুরক্ষা জোরদারের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রম সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *