বিওতে বোনাস পাঠিয়েছে ইস্টার্ন লুব্রিকেন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসির গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার কোম্পানিটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।
কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে ৯০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
