ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে ইস্টার্ন ক্যাবলস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
