মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৭ অক্টোবর) মিডল্যান্ড ব্যাংকের ৩৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৪ লাখ টাকার। আর ১৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *