বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ফু-ওয়াং ফুডসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৩৫৫ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ফু-ওয়াং ফুডসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৮৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৯ দশমিক ৮৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিএন্ডএ টেক্সটাইলের ৯ দশমিক ৮৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৯ দশমিক ৭৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯ দশমিক ৭৪ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৯ দশমিক ৬৬ শতাংশ, ইয়াকিন পলিমারের ৯ দশমিক ৬ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের দর ৯ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *