বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দর বাড়ার সেরা ১০ শেয়ার

গেল সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯৪টির দর বেড়েছে, ৮৪টির দর কমেছে, ২০৯টির দর অপরিবর্তিত ছিল এবং ১৯টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫.৮২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বাড়ার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২৩.১৩ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ২২.০২ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্সের ১৬.১৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ১৪.০৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৩.৭৬ শতাংশ, খান ব্রাদার্সের ১২.৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৯.৪৭ শতাংশ, শমরিতা হাসপাতালের ৮.৯৫ শতাংশ এবং কোহিনুর কেমিক্যালের ৮.৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *