বুধবার স্পট মার্কেটে যাচ্ছে রবি
আগামীকাল ১২ মার্চ, ২০২৫ তারিখ বুধবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৩ মার্চ, ২০২৫ তারিখ বৃহস্পতিবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মার্চ, ২০২৫ তারিখ রোববার।
রেকর্ড ডেটের কারনে কোম্পানিটির শেয়ার লেনদেন উল্লেখিত দিনে বন্ধ থাকবে।
