বৃহস্পতিবার দুই কোম্পানির লেনদেন বন্ধ
পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ০২ জুলাই কোম্পানি দুটি শেয়ার স্পট মার্কেটে লেনেদেন শুরু করে। যা আজ শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী রোববার (০৭ জুলাই) কোম্পানি দুটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।
