বৃহস্পতিবার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৪৭ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার টাকার।
৩৯ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবি ব্যাংক লিমিটেড।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফু-ওয়াং সিরামিক, সোনালী পেপার, মুন্নু ফেব্রিকস, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ, বিডি থাই এ্যালুমিনিয়াম এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
