বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
আজকের সংবাদ

বেক্সিমকো লিমিটেডের সর্বোচ্চ দর পতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৭.৪৬ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৬.৮০ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেশ্বর এন্ড কোম্পানি লি: এর শেয়ার দর ৫৯ টাকা ৩০ পয়সা বা ৬.৬০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে এনআরবি ব্যাংক পিএলসি ৫.৮০ শতাংশ , এম.এল. ডাইং লিমিটেড ৫.৫৯ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট ৫.৪৫ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৫.৪১ শতাংশ এবং যৌথভাবে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৫.০০ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *