বোর্ড সভার তারিখ জানিয়েছে দুই কোম্পানি
পুঁজিবাজার তালিকাভুক্ত দুই কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো-কনফিডেন্স সিমেন্ট ও মুন্নু সিরামিক লিমিটেড। কোম্পানি দুটি চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রকাশ করবে।
কোম্পানি দুটির মধ্যে কনফিডেন্স সিমেন্টের বোর্ড সভা আগামী ৬ ডিসেম্বর, বিকাল ৩টায় এবং মুন্নু সিরামিকের বোর্ড সভা ৯ ডিসেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
