বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দেশের উন্নয়ন ও উপকূলীয় জীবিকার নির্ভরযোগ্য সহযাত্রী বিচ হ্যচারি

মিঠাপানির মাছ উৎপাদনে অগ্রণী প্রতিষ্ঠান বিচ হ্যাচারি লিমিটেড ধারাবাহিকভাবে মৎস্য খাত ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানসম্পন্ন মিশ্র মিঠাপানির মাছের পোনা সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপকূলীয় অঞ্চলের কর্মসংস্থান ও জীবিকার স্থায়িত্ব নিশ্চিত করছে।

পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠানটি সরকারের নীতিমালা ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে। ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার মাধ্যমে তারা একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠানের উদাহরণ সৃষ্টি করেছে।

সম্প্রতি, বিচ হ্যাচারি লিমিটেড মাছের খাদ্য উৎপাদনের একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত খাদ্য বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্য মুনাফা অর্জন সম্ভব হবে, যা কোম্পানির মোট আয়ের একটি নতুন ধারা তৈরি করবে।

স্থানীয় ক্ষুদ্র খামারি, সরবরাহকারী ও মৎস্যজীবীদের সাথে নিবিড়ভাবে কাজ করে প্রতিষ্ঠানটি মৎস্য খাতকে আরও টেকসই ও যুগোপযোগী করে তুলছে। পাশাপাশি, আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হয়ে প্রতিষ্ঠানটি উৎপাদন প্রক্রিয়ায় গুণগত মান বজায় রাখার চেষ্টা করছে।

বাংলাদেশ যখন মিঠাপানির মাছ উৎপাদন ও রপ্তানিতে এগিয়ে যাচ্ছে, তখন বিচ হ্যাচারি লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো শিল্পের ভিত মজবুত করার পাশাপাশি পরিবেশ ও সামাজিক ভারসাম্য রক্ষায় অনন্য ভূমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *