আগামী ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর এজিএম করবে ফার ইস্ট নিটিং
তালিকাভুক্ত টেক্সটাইল কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ১৭ ডিসেম্বরের পরিবর্তে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে এজিএম ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
২০১৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে ব্যবসা করছে। ২০২৩ সালের সমাপ্ত অর্থ বছরে, কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
