মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২২১ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বৃদ্ধিতে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় ডিএসইর সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ২২১ কোটি টাকা। গত কার্যদিবসের একই সময়ে ২০৪ কোটি টাকা হাতবদল হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ সোমবার (২০ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ০১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৪ ও ২১১১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২২১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৭ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *