বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

পদ্মা অয়েলে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব আলী আবছারের অবর্তমানে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির বর্তমান সচিব আলী আবছার পবিত্র হজ পালনে সৌদি আরবে অবস্থান করায় তার অবর্তমানে পদ্মা অয়েলের ডিজিএম মজিবুর রহমান বর্তমান দায়িত্বের পাশাপাশি কোম্পানি সচিবের দায়িত্ব পালন করবেন।

জানা যায়, বর্তমান কোম্পানি সচিব আলী আবছার আগামী ২৬ জুন পর্যন্ত পবিত্র হজ পালনের কারণে বিদেশে অবস্থান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *