পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আজ রোববার (২৫ জুন) বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
