ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ২০ কোটি ২৭ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৮২টি লেনদেনে শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের, যার পরিমাণ ৪ কোটি ২৪ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যারিকো বাংলাদেশ, যার লেনদেনের পরিমাণ ৩ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিএনআইসিএল, যার ২ কোটি ১১ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস ১ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকা।
