বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফাইন ফুড, আলিফ ইন্ডাষ্ট্রিজ ও প্যারামাউন্ট ইন্সুরেন্সের। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৪০ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ফাইন ফুডের ৯ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকা এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের ২ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *