শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৫ কোটি টাকা লোনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে মোট ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৫ কোটি ৪১ লাখ ০১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৮ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন । কোম্পানিটির ৫ কোটি ৭০ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৪ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানি ও ফান্ডের মধ্যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১ কোটি ৭০ লাখ ২১ হাজার টাকার শেয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসি ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *