সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরপতনের শীর্ষে ঢাকা ডাইং

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, রবিবার (০১ ফেব্রুয়ারি) দা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর দশমিক ১ টাকা ৬ পয়সা বা ০৯ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭.৭৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিং শাইন টেক্সটাইল লিমিটেড ৭.১৪ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি ৬.৩৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্ট ৫.৮৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ৫.৭৩ শতাংশ, বিবিএস ক্যাবলস পিএলসি ৫.৪৮ শতাংশ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ৫.৪ শতাংশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৫.১৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *