বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৮ এপ্রিল) মালেক স্পিনিংয়ের ৩৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাভেলোর আজ ২৭ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেড।

রবিবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটান্টস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, বীচ হ্যাচারি এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *