শনিবার, আগস্ট ১, ২০২৬
এক্সক্লুসিভ

তিনশো কোম্পানির দরবৃদ্ধি, লেনদেন ৩০ কার্যদিবসের সর্বোচ্চ

লেনদেন খরা আর টানা দরপতনে পুঁজিবাজারে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল তা থেকে বেরিয়ে আসার আভাস মিলছে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে ৩০০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন ৩০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৮ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯৭ দশমিক ৩৬ পয়েন্ট বেড়েছে। বাজার শেষে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১২৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ১৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ৭ মার্চ সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ৭০৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

রবিবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০০টি কোম্পানির, বিপরীতে ৫২ কোম্পানির দর কমেছে। আর ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *