২৭টি কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে আগামী রোববার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকার পর আগামী রোববার (১৯ নভেম্বর) পুনরায় শুরু হবে।
কোম্পানিগুলো হলো- বীকন ফার্মাসিউটিক্যালস, ফরেস্ট নিটিং, স্কয়ার টেক্সটাইলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এমএল ডাইং, বিচ হ্যাচারি, ইনডেক্স এগ্রো, ইন্ট্রাকো রিফুয়েলিং, এসিআই, এসিআই ফর্মুলেশন, আজিজ পাইপস, বিডিকম অনলাইন, ডেল্টা লাইফ, ফাইন ফুডস, জেমিনি সি ফুড, জিকিউ বলপেন, ইমাম বোতাম, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং, দেশ গার্মেন্ট, ড্যাফোডিল কম্পিউটার এবং সোনালী পেপার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন সম্পন্ন হয়। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর শেয়ার বন্ধ রয়েছে।
