১৬টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামী রবিবার
রেকর্ড ডেটের কারণে আগামী রোববার (১৯ নভেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হলো- স্টাইল ক্রাফট, অগ্নি সিস্টেম, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জাহিন টেক্সটাইলস, শাশা ডেনিমস, রংপুর ফাউন্ড্রি, রহিম টেক্সটাইলস, মালেক স্পিনিং, ন্যাশনাল পলিমারস, ইন্দো-বাংলা ফার্মা, ইফাদ অটোস, হা-ওয়েল টেক্সটাইল, এএমসিএল প্রাণ, আমরা টেকনোলজি, নাভানা ফার্মা, রানার অটো মোবাইলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন শেষ হবে।
আর আগামী সোমবার (২০ নভেম্বর) কোম্পানিগুলোর পুঁজিবাজার চালু হবে।
