সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ কমেছে ১ দশমিক ০৩ পয়েন্ট। লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি, ডিএসইর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০.৮৬ পয়েন্ট কমে ১৩৫৯ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১.৮০ পয়েন্ট কমে ২১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা।
আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ২৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ৬৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টির।
