বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২৫ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ, সানলাইফ ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, খান ব্রাদার্স, মিডল্যান্ড ব্যাংক, ইবনে সিনা ফার্মা, আইএফআইসি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ১৫ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। এদিন কোম্পানিটির ৭ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সানলাইফ ইন্সুরেন্সের ৬ কোটি ১৪ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৭৪ লাখ ৯৪ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬৯ লাখ ৪৮ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ৬৫ লাখ ১৫ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫৩ লাখ টাকার এবং বিচ হ্যাচারি লিমিটেডের ৪৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *