রবিবার, জুলাই ৫, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটি ৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনভয় টেক্সটাইল ৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ৭ কোটি টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ২ কোটি ৯৮ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২ কোটি ১১ লাখ, আইটিসি ফিন্যান্স ১ কোটি ৬১ লাখ, মেঘনা পেট ২ কোটি ১৮ লাখ, এনসিসি ব্যাংক ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *