সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে লেনদেন ৭৩ কোটি টাকার

সূত্র মতে, সোমবার (১৭ জুলাই) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির ৩২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৮০টি কোম্পানির সর্বমোট ৯২ লাখ ৯০ হাজার ২৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৯১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফরচুনের ৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল হোটেলের ৪ কোটি ৯৫ লাখ ২০ হাজার, নাভানা ফার্মার ২ কোটি ৬২ লাখ ৭২ হাজার, আরডি ফুডের ১ কোটি ৭৮ লাখ, জেমিনি সি ফুডের ১ কোটি ৫২ লাখ ৯৫ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার, বেক্সিমকোর ৯৭ লাখ ৪৭ হাজার এবং জিপিএইচ ইস্পাতের ৯২ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *