বুধবার, জুন ১৭, ২০২৬
এক্সক্লুসিভ

ভালো ইস্যুয়ারদের নিয়ে এসে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে: ডিসিসিআই

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ বলেন, আমরা বিভিন্ন পলিসি নিয়ে সরকারের সাথে কাজ করতে পারি। ১০টার মতো কোর আছে যেগুলো নিয়ে কাজ করতে পারব এ বছর।

তিনি বলেন, অনেকগুলো নতুন ধরনের ইন্ডাস্ট্রি আসছে। যেমন, স্মার্ট বাংলাদেশ ভিশন যে আছে, সেটার ক্যাপাসিটি বাড়াতে পারলে ট্রিলিয়ন ডলারের ইকোনমি হতে পারবে। যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টির রাইট ধরে রাখতে না পারলে নলেজ বেসড প্রপার্টি ডেভেলপ করা সম্ভব হবে না।

দেশের উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা ও তার দূর করার বিষয়ে তিনি বলেন, পুরনো ঢাকার যানজট খুব ক্রিটিকাল হয়ে গেছে। গতকাল ইভেন্টে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের যে পাইকারি ব্যবসা সেটা মার খাচ্ছে যানজটের কারণে। সেখানে যাওয়া আসাতেই পুরো সময় চলে যায়। তাই যানজট নিরসন করাটা ব্যবসায়ীদের জন্য অনেক জরুরি।

তিনি যোগ করেন, ট্রেড লাইসেন্স নিতে গেলে ৪/৫ জনের কাছে যেতে হয়। যেগুলো ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে এক জায়গায় নিগে আসা যায়। এর জন্য লোকাল ব্যবসায়ীদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে। এটা কিন্তু সরকার সরাসরি এসে করে দেবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *