রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার লেনদেনের সেরা ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর বাড়ার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়প সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিকদার ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।

আর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস, আরডি ফুড, মুন্নু ফেব্রিকস, ই-জেনারেশন, খান ব্রাদার্স, উত্তরা ব্যাংক এবং আমান ফিড লিমিটেড।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকার।

৪৯ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, আরডি ফুড, আইটি কনসালটান্টস এবং এবি ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *