সোমবার, আগস্ট ৩, ২০২৬
এক্সক্লুসিভ

মন্দা বাজারেও ২ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা

আজ বুধবার ০৮ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ বেলা ১ টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮ টির, কমেছে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। এ মন্দা পুঁজিবাজারেও তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানি দু‘টির মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৯ টাকা ৪০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ৯ টাকা ৫০ পয়সায়। এ সময় পর্যন্ত শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০ টাকা ৩০ পয়সায়। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ৯০ পয়সা বা ৯.৫৭ শতাংশ বেড়েছে।
এ সময় পর্যন্ত কোম্পানিটি ১ লাখ ৩ হাজার ৩৪৩টি শেয়ার ১৪৫ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ৪৬ হাজার টাকা।
এছাড়া অন্যান্যদের মধ্যে- অলিম্পিক এক্সেসরিসের শেয়ারের দর ৭০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৮ টাকা ১০ পয়সা।
দি পেনিনসুলা চিটাগং পিএলসির শেয়ারের দর ১ টাকা বা ৯.১৭ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১ টাকা ৯০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *