নাম সংশোধনে সম্মতি মার্কেন্টাইল ব্যাংকের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তনে সম্মত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড থেকে ব্যাংকের নাম পরিবর্তন করে ‘মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
আগামীকাল ১১ সেপ্টেম্বর থেকে নতুন নাম কার্যকর হবে। নাম পরিবর্তন ছাড়া ব্যাংকের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
