সোমবার, এপ্রিল ২০, ২০২৬
ব্যাংক

মূল্য সংবেদনশীল তথ্য নেই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ০৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৯ টাকা। আর গত ০২ সেপ্টেম্বর বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৪৮ টাকা ১০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *