শুক্রবার, জুন ৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ম্যারিকোর প্রথম প্রান্তিকে ২৯ শতাংশ আয় বেড়েছে

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে।

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ২৯ শতাংশ।

সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ১৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩২ টাকা ৬৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৯ টাকা ৫১ পয়সা বা ২৯ শতাংশ।

৩১ মার্চ,২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫৬ টাকা ০৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *