শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

যথাসময়ে লেনদেন চালু করতে না পারায় ডিএসইর দুঃখ প্রকাশ

ডিএসই’র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১ টা ৩০ মিনিটে লেনদেন শুরু করা হয় এবং দুপুর ৩:০০ ঘটিকা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।৷
কারিগরি সমস্যার কারণে আজ রোববার ( ৫ জানুয়ারি) সকাল ১০ টায় নির্ধারিত সময়ে লেনদেন চালু করতে পারে নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় এক্সচেঞ্জটিতে লেনদেন শুরু হয়। এ ঘটনায় বিনিয়োগকারী ও বাজার অংশগ্রহণকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডিএসইর কর্তৃপক্ষ।
ডিএসইর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সচেঞ্জটির সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে আজ ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে। এ সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়৷
ডিএসই’র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১ টা ৩০ মিনিটে লেনদেন শুরু করা হয় এবং দুপুর ৩:০০ ঘটিকা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।৷
যথাসময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সকলের সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *