বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

রোববার লেনদেনের সেরায় ১০ শেয়ার

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৪ ফেব্রুয়ারি) লেনদেনের সেরা উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ৬৯ কোটি ২৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার।

৪৪ কোটি ৫৪ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, অলিম্পিক এক্সেসরিজ, মালেক স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, একমি পেস্টিসাইডস এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *