শনিবার, জুলাই ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন প্রায় ১৬শ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ১৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৪ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৮০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১৩৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ২১২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৫৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো এক হাজার ১২২ কোটি ৯ লাখ টাকা।

রোববার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩২১টি কোম্পানির, বিপরীতে ৪৪ কোম্পানির দর কমেছে। আর ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *