রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সোনালী লাইফের প্রয়াত চেয়ারম্যান কুদ্দুসসহ ৮ জনের ১৪১ ব্যাংক হিসাব ফ্রিজ

পুঁজিবাজার প্রেস.কম : সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তহবিল থেকে ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৯৬৬ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রয়াত সাবেক চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস ও তার স্ত্রী ফজলুতুননেসাসহ ৮ জনের ১৪১ ব্যাংক হিসাব ও ১১টি বিও নম্বরের শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত

রোববার (১ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যরা হলেন- গোলাম কুদ্দুসের মেয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, তাসনিয়া কামরুন অনিকা, ছেলে মোস্তফা কামরুল সোবহান, কামরুলের স্ত্রী শাফিয়া সোবহান চৌধুরী, নুর-ই হাফজা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক সিএফও ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *