শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের

বৃহস্পতিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ২১ সেপ্টেম্বর,২০২৩ তারিখে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। আগামী ২০ আগস্ট, ২০২৩ এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *