বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
আজকের সংবাদ

দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস পিএলসির শেয়ার দর ৭ দশমিক ২৭ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, আনলিমা ইয়ার্ন ডাইং, দেশ গার্মেন্টস এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *