শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেন বাড়লেও মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে

লেনদেন বাড়লেও মূল্য সূচকের পতন , দর হারিয়েছে অধিকাংশ শেয়ার ‘
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ২০৭ কোম্পানির দর কমেছে। তবে টাকার অংকে লেনদেন সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০২ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৩৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১৫ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১০৭৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৮০ পয়েন্ট কমে ১৯৮২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৭৬ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির, বিপরীতে ২০৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *