বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে উত্থান হয়েছে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি টাকার অংকেও লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ ডিসেম্বর) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ২ দশমিক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ২৭৮ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ১০টির দর বেড়েছে। আর বাকী ৭টির দর আজ কমেছে।

আজ এসএমইতে ৪৮ লাখ ৫০ হাজার ৬৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ২৩ লাখ ৮১ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৯৩ লাখ ২৯ হাজার টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৩০ লাখ ৫২ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কৃষিবিদ ফিড লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১১ লাখ ০৫ হাজার ৯৫২টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকা।

বুধবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১ টাকায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে হিমাদ্রি লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩৯৭ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *