বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৪৪ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১৮ কোটি ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫ দশমিক ১৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা রবি অজিয়াটার ৯ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৭১ লাখ ২০ হাজার টাকা, খান ব্রাদার্সের ৮ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা, ওয়াইম্যাক্সের ৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কপোর্রেশনের ৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, গ্রামীণফোনের ৬ কোটি ৬৬ লাখ টাকা এবং রিয়ালাইন্স মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *