বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং

বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ৩০ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৩ টাকা ৩০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান বাদ্রার্সের শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬১ টাকা ১০ পয়সা।
আর তালিকায় তৃতীয় স্থানে সুহৃদ ইন্ডাস্ট্রিজজের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৫৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬ টাকা ৫০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–রিয়ালাইন্স মিউচুয়াল ফান্ডের ১৬ দশমিক ৮৫ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১৪ দশমিক ২৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ১৩ দশমিক ৯৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ১৩ দশমিক ৫৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৩ দশমিক ৩৩ শতাংশ, জিকিউ বলপেনের ১৩ দশমিক ২৭ শতাংশ ও অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১১ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *