বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সপ্তাহজুড়ে এপিএসসিএল বন্ডের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (০৫ জানুয়ারি থেকে ০৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সর্বোচ্চ দর পতন হয়েছে এপিএসসিএল বন্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে বন্ডটির দর কমেছে ২৫ দশমিক ১৮ শতাংশ। বন্ডটির সমাপনী মূল্য ছিল ৩ হাজার ৬৭ টাকা ৫০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেনারেশন নেক্সটের শেয়ার দর কমেছে ১০ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩ টাকা ৫০ পয়সা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৩ টাকা ৯০ পয়সা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ২৯ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতাংশ, কেয়া কসমেটিকের ৭ দশমিক ৫৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৬ দশমিক ৬৩ শতাংশ, প্রিমিয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৬ দশমিক ১৭ শতাংশ এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের ৬ দশমিক ০২ শতাংশ শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *