বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৭টি খাতে

বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৭টি খাতের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতের। এই খাতের দর বেড়েছে ৪.৩৩ শতাংশ। এদিকে টেলিকমিউনিকেশনে ২.২০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে এবং বিবিধ খাতের দর ১.৪৩ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও অন্যান্য খাতগুলোর মধ্যে কাগজ ও প্রকাশনা খাতে ১.২৬, মিউচুয়াল ফান্ড খাতে ০.৫৯, ট্যানারি খাতে দর ০.৩৩ শতাংশ এবং টেক্সটাইল খাতে ০.৩০ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ৮টি খাতের দর বাড়লেও কমেছে ১৪ খাতের দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *