বিদায়ী সপ্তাহে ব্লকে সর্বোচ্চ ১০ কোম্পানির লেনদেনে
বিদায়ী সপ্তাহে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে লাভেলো আইসক্রিমের লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংক পিএলসির লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৬ লাখ টাকা। এবং ১১ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- রেনেটা, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিঃ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, বীচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিস এবং খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
