বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
আজকের সংবাদ

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৪টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো-পাইওনিয়ার ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইস্টলান্ড ইন্স্যুরেন্স এবং মেঘনা ইন্স্যুরেন্স।
কোম্পানিগুলো ম ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
একই সভায় মেঘনা ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:
১৯ এপ্রিল, ২০২৬ (রোববার):
পাইওনিয়র ইন্স্যুরেন্সÑ দুপুর আড়াইটায়
২২ এপ্রিল, ২০২৬ (বুধবার):
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সÑ দুপুর আড়াইটায়
২৩ এপ্রিল (বৃহস্পতিবার)
হাইডেলবার্গ সিমেন্টÑ বিকাল ৩:১৫ টায়
২৭ এপ্রিল ( সোমবার)
মেঘনা ইন্সু্যুরেন্সÑ বিকেল ৩:০০ টায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *